বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের হীরার বাজারে নকলের ছড়াছড়ি, ক্রেতাদের পকেট কাটছে প্রতারকরা বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ: একটি নির্মোহ তাত্ত্বিক বিশ্লেষণ সীমাবদ্ধতার মধ্যেও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব: হাবিবুর রশিদ হাবিব” “জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে সাংবাদিক প্রেরণ ও প্রেস কাভারেজ প্রসঙ্গে। দশমিনায় এইচএসসি পরীক্ষায়  হল সুপার কর্তৃক এমসিকিউ উত্তর পত্র পুরন ও প্রতিস্থাপন করায় হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বারাবর স্মারকলিপি পেশ যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

সীমাবদ্ধতার মধ্যেও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব: হাবিবুর রশিদ হাবিব”

‎ফরহাদ হোসেন / ৪৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন করা সম্ভব। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

বুধবার ১৯ আগস্ট রাজধানীর নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার বার্ষিক মেধা তালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে তাঁদের জবাবদিহি রয়েছে। সেই জবাবদিহির জায়গা থেকেই এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এই মাদরাসার অনেক উন্নয়ন দরকার ছিল, যা ইতিমধ্যে করা সম্ভব হয়নি। মাদরাসার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা এর ওপর আস্থা রাখেন। তাই মাদরাসাটির উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া উচিত।

‎মাদরাসার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে এই মাদরাসার উন্নয়নের জন্য কাজ করব। এটি আমার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। এর মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে, ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে।’

‎মাদরাসার সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে উপস্থাপনের আহ্বান জানান তিনি। হাবিব বলেন, সমস্যাগুলো শুধু বক্তৃতা ও মুখে বললে হবে না। সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সে সমস্যার একটি গাইডলাইন তাঁকে দিতে হবে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নাম, পদবি ও ফোন নম্বর দেওয়ার পাশাপাশি এর আগে কী কী কাজের জন্য চিঠি দেওয়া হয়েছে, সেসব তথ্য নিয়েও তাঁর সঙ্গে বসতে হবে।

‎ঢাকা-৯ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে আসনের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসায় ২ লাখ, ৩ লাখ টাকা করে দেওয়া সম্ভব হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামতের জন্য ১৫ লাখ টাকা এবং কোথাও নতুন ভবনের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে।

‎তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন, আপনাদের কী কী কাগজপত্র রয়েছে, কেন এগুলো প্রয়োজন—এসব আমার কাছে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন, ইতিমধ্যে কাজ অনেকটা আমি করতে পারতাম।’

‎বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে এলাকার জনগণ তাঁদের ব্যবহার, কথাবার্তা ও কর্মকাণ্ডে আঘাত পান। জনগণকে আঘাত করে এমন কর্মকাণ্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দূরে থাকতে হবে। এলাকার মানুষের মন জয় করে এলাকার উন্নয়ন করতে হবে।

‎তিনি বলেন, ‘একটা সময় আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে কেউ জেলে যেতাম, না হলে কেউ কোর্টে যেতাম, না হলে কেউ থানায় যেতে হতো। গ্রেপ্তার করে পুলিশে নিয়ে যেত। আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি।’ সেই সময়ের কথা ভুলে না যাওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

‎দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, বাংলাদেশ ছোট দেশ। বিগত দিনে দেশে অর্থনৈতিক ও গণতান্ত্রিকভাবে অনেক সমস্যা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ‘আমরা সেই বাংলাদেশ চাই, যে বাংলাদেশের প্রতিটি নাগরিক মনে করে এই বাংলাদেশ তার, এই বাংলাদেশের মালিকানা তার। এই বাংলাদেশের প্রতি তার দায়িত্ব রয়েছে এবং দেশেরও সরকারের তাদের প্রতি দায়িত্ব রয়েছে।’

‎‎হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আজকে থেকে আমি আপনাদের শুধু প্রতিনিধি না, আজকে থেকে এই মাদরাসার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনাদের একজন সহযোগী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।’

‎তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করলে এবং যার যার সক্ষমতার সৎ ব্যবহার করলে সীমাবদ্ধতার মধ্যেও অনেক চাহিদা বাস্তবায়ন করা সম্ভব। ‘ইনশাআল্লাহ আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সীমাবদ্ধতার মধ্যেও আমাদের চাহিদা অনেকটুকু বাস্তবায়ন করতে পারব।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives