বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের হীরার বাজারে নকলের ছড়াছড়ি, ক্রেতাদের পকেট কাটছে প্রতারকরা বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ: একটি নির্মোহ তাত্ত্বিক বিশ্লেষণ সীমাবদ্ধতার মধ্যেও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব: হাবিবুর রশিদ হাবিব” “জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে সাংবাদিক প্রেরণ ও প্রেস কাভারেজ প্রসঙ্গে। দশমিনায় এইচএসসি পরীক্ষায়  হল সুপার কর্তৃক এমসিকিউ উত্তর পত্র পুরন ও প্রতিস্থাপন করায় হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বারাবর স্মারকলিপি পেশ যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

নারায়ণগঞ্জ উপজেলার ৬টি সড়ক এলজিইডির রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বৈঠক

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শাহ কামাল সবুজঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়ককে Core Road Network (CRN)-এর আওতায় আনার সুপারিশ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে এলজিইডি নারায়ণগঞ্জ সদর ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পের সহায়তায় আয়োজিত এক কর্মশালায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জনের মতো এ আলোচনা সভায় অংশগ্রহণ ও সীদ্ধান্ত গ্রহণ করেন।

জনাব, ইয়াসির আরাফাত (উপজেলা প্রকৌশলী) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস, এম ফয়েজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সুরাইয়া আশরাফি প্রমুখ।

কর্মশালায় সদর উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চাহিদা, যানবাহনের চাপ, অর্থনৈতিক গুরুত্ব এবং সড়কগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়ককে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মশালায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম জীবন, বর্তমান সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন পন্টিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সদর একটি শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত। তাই নির্বাচিত গুরুত্বপূর্ণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজন অনুযায়ী প্রশস্তকরণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর রোড নেটওয়ার্কের আওতায় এ সড়কগুলোর উন্নয়ন ও ব্যবস্থাপনা করা হলে পণ্য ও যাত্রী পরিবহন আরও নির্বিঘ্ন হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা আরও বলেন, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে নতুন সড়ক নির্মাণ বা পুনর্নির্মাণের পর নির্ধারিত কিউরিং সময় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে ব্যারিকেড সরিয়ে বা ভেঙে নির্ধারিত সময়ের আগেই যানবাহন চলাচল শুরু করায় সদ্য নির্মিত সড়কের স্থায়িত্ব ও গুণগতমান ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপরও তারা গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সংশ্লিষ্টরা মত দেন, শুধু সড়ক নির্মাণ নয়, এর সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ড্রেনেজ অবকাঠামো নিশ্চিত করার সমন্বিত উদ্যোগই নারায়ণগঞ্জ সদর উপজেলার টেকসই ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives