মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

হামলায় আহত অধ্যাপক আসাদকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

এসময় ডেস্ক ঃ / ৪১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

হামলায় আহত অধ্যাপক আসাদকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার রাত নয়টার দিকে আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেলে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি আহত চিকিৎসকের খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।

চিকিৎসকের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের বড় অগ্রাধিকার। প্রধানমন্ত্রী সাথে কথা বলে প্রতিটি উপজেলায় ১০ জন করে অস্ত্রধারী আনসার এবং ব্যাটালিয়ন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

এই চিকিৎসকের উপর হামলার ঘটনাকে চাঁদাবাজির ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়। এমনকি ঘটনার পরও মুঠোফোনে হুমকি ও বার্তার মাধ্যমে চাঁদা দাবি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের দ্রুত আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।

চিকিৎসকদের নিরাপত্তাহীনতা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসকদের সুনির্দিষ্ট সুরক্ষা আইন বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে এই হামলার পেছনে চাঁদাবাজির বাইরে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে চেম্বার শেষে রিকশায় ওঠার সময় ৪-৫ জন সন্ত্রাসী অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালায়। হামলায় তার মাথা, চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives