মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

ধর্ম প্রতিমন্ত্রীকে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি ঃ / ৪২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ধর্ম প্রতিমন্ত্রীকে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে জনাব শামীম কায়সার লিংকন এমপি মহোদয় দায়িত্ব গ্রহণ করায় সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সুশাসন, অপরাধবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞ প্রফেসর ড. আসিফ মিজান এক অভিনন্দন বার্তায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “জনাব শামীম কায়সার লিংকন এমপি মহোদয়ের মতো একজন ভদ্র, সজ্জন, গভীর ইসলামিক জ্ঞানসম্পন্ন এবং আধুনিক বিজ্ঞানমনস্ক প্রাজ্ঞ ব্যক্তিত্বকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় সিদ্ধান্ত। ধর্মীয় মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা, দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ উচ্চতর ডিগ্রি এবং বহুমাত্রিক অভিজ্ঞতার এক অপূর্ব ও অনন্য সমন্বয় ঘটেছে তাঁর ব্যক্তিসত্তায়।

ধর্মীয় বিশ্বাস, প্রজ্ঞা, নৈতিকতা ও আমলদারির মাপকাঠিতে প্রথাগত চিন্তার ঊর্ধ্বে উঠে তিনি নিজেকে একজন আধুনিক, ব্যতিক্রমী ও সর্বজনগ্রাহ্য অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিজ্ঞানমনস্ক আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় জ্ঞানের এই মেলবন্ধন দেশের ধর্মীয় সুশাসন প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় এক নতুন ও ইতিবাচক দিগন্তের সূচনা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিশিষ্ট এই শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞ প্রফেসর ড. আসিফ মিজান মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর এই নতুন ও দায়িত্বপূর্ণ পথচলার সর্বাঙ্গীণ সফলতা ও কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives