মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

সবার আগে বাংলাদেশ” স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হলো।

বিশ্বজিৎ মন্ডল , ঢাকা:    / ৪৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
0-0x0-0-0#

“সবার আগে বাংলাদেশ” স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হলো।

ফ্যাসিষ্ট শেখ হাসিনার ১৭ বছরের জুলুম, নির্যাতন ও জুলাই আন্দোলনের নিহত ও আহত বীর যোদ্ধাদের স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আজ বুধবার ঢাকা জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী বাস, ট্রেন, লঞ্চ ও হকার্স শ্রমিক দল’- এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. মালেক, মহাসচিব (সাবেক প্রতিমন্ত্রী)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি রুহুল আমিন চৌধুরী শান্ত।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রুহুল আমিন চৌধুরী শান্ত বলেন, ‘জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরি করেছেন। তাদের এই অবদান জাতি কখনো ভুলবে না।’
​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং আন্দোলনের নিহত ও আহতদের সাহসিকতার প্রশংসা করেন। তারা শেখ হাসিনা সরকারের ১৭ বছরের দুঃশাসনের সমালোচনা করেন এবং তার পতনের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা ও বিশেষ দোয়ায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives