রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সংবাদ সম্মেলন ‘কাণ্ডারি হুঁশিয়ার’ গানের শতকণ্ঠে শতবর্ষ উদযাপন, সুকান্তের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি রাজশাহীতে চলতি মৌসুমে ৫৪৯ কোটি টাকার পাট বিক্রির সম্ভাবনা ফেড প্রধানের বক্তব্যে সুদ বাড়ানোর ইঙ্গিতে ডলারের দর বৃদ্ধি বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন লেবানন-ইসরাইল চুক্তি আবারও প্রত্যাখ্যান হিজবুল্লাহ প্রধানের, ‘আত্মসমর্পণ নয়’ বরিশাল বিভাগ সমিতি, আয়োজনে শোকসভা দোয়া-মাহফিল অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে ১২ দলীয় জোটের শোক প্রকাশ   নেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট

নতুন রাষ্ট্র কাঠামো ও জনবান্ধব নীতির দাবিতে ‘অল্টার্নেটিভস’-এর ৯ দফা ঘোষণা

বিশ্বজিৎ মন্ডল , ঢাকা:    / ১২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
0-0x0-0-0#

নতুন রাষ্ট্র কাঠামো ও জনবান্ধব নীতির দাবিতে ‘অল্টার্নেটিভস’-এর ৯ দফা ঘোষণা

 গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপ এবং বৈষম্যহীন নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করেছে ‘জাতীয় সাংগঠনিক কমিটি, অল্টার্নেটিভস’। শনিবার (২৯ আগস্ট, ২০২৬) এক লিখিত বিবৃতিতে সংগঠনটি এই কর্মসূচি ও দাবিনামা জনগণের সামনে তুলে ধরে।

​বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ এবং জনগণের সাহসী লড়াইয়ের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, কেবল সরকার বদলের মাধ্যমে তা অর্জন করা সম্ভব হয়নি। পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার অবশেষ নতুন রূপ পরিগ্রহ করছে উল্লেখ করে সংগঠিত প্রতিবাদ ও প্রতিরোধের আহ্বান জানানো হয়।

​সংগঠনটির উত্থাপিত প্রধান ৯টি দাবি হলো:

​সাংবিধানিক ও অর্থনৈতিক সংস্কার: ধনী-দরিদ্রের বৈষম্য নিরসনে রাষ্ট্রের কাঠামোগত ও অর্থনৈতিক পুনর্গঠনের রূপরেখা প্রণয়ন।

​গণহত্যার বিচার ও স্বীকৃতি: ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সংঘটিত সকল গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ জুলাই গণহত্যার বিচার এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের উপযুক্ত স্বীকৃতি প্রদান।

​মানবাধিকার ও আইনি সুরক্ষা: মানবাধিকার ও গুম কমিশনকে কার্যকর করে ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও আইনের শাসন নিশ্চিত করা।

​জ্বালানি সার্বভৌমত্ব: বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তি এবং ‘কুইক রেন্টাল’-এর দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসার ঘটানো।

​স্বাস্থ্য খাত ও ওষুধনীতি: ‘স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এবং ‘রোগী সুরক্ষা ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’ বাস্তবায়নসহ ওষুধমূল্য সাধারণ মানুষের নাগালে রাখা।

​সামাজিক ও সাংস্কৃতিক অধিকার: নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন, যৌন ও শিশু নিপীড়ন রোধ এবং বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চার পরিবেশ বজায় রাখা।

​শ্রমিক ও কৃষক অধিকার: শ্রম আইন ২০২৬ ও শ্রম কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বন্ধ কলকারখানা চালু করা, সার সংকট নিরসন এবং কৃষকদের জটিল ব্যাধির চিকিৎসায় রাষ্ট্রীয় সহায়তা দেওয়া।

​শিক্ষা ও কর্মসংস্থান: স্বাধীন শিক্ষা কমিশন গঠন, তরুণদের জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় দলপাতহীন নিয়োগ নিশ্চিতকরণ এবং বেসরকারি খাতে ন্যায্য মজুরি ও কর্ম পরিবেশ তৈরি করা।

​পরিবেশ ও প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনা: পরিবেশবিরোধী সব প্রকল্প বাতিল এবং বন্যা ও নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষদের দ্রুত পুনর্বাসনের রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া।

​‘অল্টার্নেটিভস’-এর পক্ষ থেকে দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে এই দাবিগুলোর পক্ষে সংহতি প্রকাশ করে একটি সমতাভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives