বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে সোনালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দের শ্রদ্ধা ও জিয়ারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের মিরপুরে রেস্তোরাঁ কর্মচারীদের দাবি আদায়ে ৩ দফা সমঝোতা চুক্তি চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের মানববন্ধন হোটেল-রেস্তোরাঁ ও বেকারি খাতে ন্যূনতম মজুরি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আন্দোলনের হুশিয়ারি ​ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সংবাদ সম্মেলন ‘কাণ্ডারি হুঁশিয়ার’ গানের শতকণ্ঠে শতবর্ষ উদযাপন, সুকান্তের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি রাজশাহীতে চলতি মৌসুমে ৫৪৯ কোটি টাকার পাট বিক্রির সম্ভাবনা

মিরপুরে রেস্তোরাঁ কর্মচারীদের দাবি আদায়ে ৩ দফা সমঝোতা চুক্তি

বিশ্বজিৎ মন্ডল , ঢাকা:    / ৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে রেস্তোরাঁ কর্মচারীদের দাবি আদায়ে ৩ দফা সমঝোতা চুক্তি

​রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ‘পূর্ণিমা রেস্তোরাঁ, চাইনিজ বাংলা অ্যান্ড কাবাব’-এ সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে রেস্তোরাঁ মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সর্বসম্মতিক্রমে গৃহীত এ সিদ্ধান্তে কর্মচারীদের গ্র্যাচুইটি, নিয়োগপত্র এবং চিকিৎসা সংক্রান্ত তিন দফা দাবি মেনে নিতে সম্মত হয়েছেন রেস্তোরাঁ মালিক পক্ষ।

​১ মে ২০২৩ (০১/০৫/২০২৩) তারিখে সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ সুইটমিট অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজি নং- ২৪২৯) সভাপতি আক্তারুজ্জামান খান এবং বৃহত্তর মিরপুর থানা কমিটির সভাপতি সোলেমান মল্লিকের উপস্থিতিতে এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুল হক।

​সমঝোতা মিটিংয়ে গৃহীত প্রধান ৩টি সিদ্ধান্ত হলো:

  • শ্রম আইন বাস্তবায়ন: কর্মচারীদের অর্জিত গ্র্যাচুইটি প্রদান এবং দ্রুততম সময়ে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়াসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
  • সহকারী ম্যানেজারের পদত্যাগ: রেস্তোরাঁর ঘটে যাওয়া ঘটনার জন্য অভিযুক্ত সহকারী ম্যানেজার আহমেদ উল্লাহর পদত্যাগ বা অব্যাহতি সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে মালিক পক্ষ পূর্ণ সম্মতি প্রদান করেন।
  • আহত কর্মচারীদের চিকিৎসা ও চাকরিতে পুনর্বাসন: দুর্ঘটনায় বা ঘটনায় আহত কর্মচারীদের মধ্যে মো: রাকিব হোসেন, পারভেজ এবং রাসেল হাওলাদারের চিকিৎসা খরচ মালিক পক্ষ বহন করবে। এছাড়া তাদের ছুিকালীন বেতন প্রদান করা হবে এবং সুস্থ হওয়ার পর তারা পুনরায় চাকরিতে যোগদান করতে পারবেন।

​উক্ত সমঝোতা পত্রে মালিক পক্ষের পক্ষে মোঃ তৌফিকুল হক ও মোঃ শামীম খন্দকার এবং শ্রমিক পক্ষের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিরোধ ও অসন্তোষের অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives