শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুকের দাবিতে স্ত্রীকে ফেলে সপরিবারে পালালো স্বামী: ন্যায়বিচারের দাবি গৃহবধূর মামলা থেকে মুক্তি পেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, যুক্তরাষ্ট্রের সামনে উপায় কি? পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হানল টাইফুন ‘সাউতেল’ বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০ হাজার ৮০৫ জন মিসাইল হামলায় ইরানে বিয়েবাড়িতে প্রাণহানি, তদন্ত করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

যৌতুকের দাবিতে স্ত্রীকে ফেলে সপরিবারে পালালো স্বামী: ন্যায়বিচারের দাবি গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি : / ৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

যৌতুকের দাবিতে স্ত্রীকে ফেলে সপরিবারে পালালো স্বামী: ন্যায়বিচারের দাবি গৃহবধূর

কুমিল্লার লালবাগ এলাকার নীলক্ষী গ্রামে যৌতুকের দাবি মেটাতে না পেরে ঋতু নামের এক তরুণীকে ফেলে রেখে পরিবারসহ আত্মগোপন করেছে স্বামী নয়ন ও তার পরিবার।
​পারিবারিক সূত্রে জানা যায়, নীলক্ষী গ্রামের স্বপন মিয়া ও নাজমা বেগম দম্পতির ছেলে নয়নের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ঋতুর। বিয়ের পর থেকেই নয়ন, তার মা-বাবা এবং বোন আয়শা আক্তার মিলে ঋতুর পরিবারের কাছে মোট অঙ্কের যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে আনুমানিক এলাকাভিত্তিক শালিস-দরবার এবং মামলা দায়ের করা হলেও যৌতুকের দাবি ছাড়েনি নয়নের পরিবার।


​সর্বশেষ যৌতুকের টাকা না পেয়ে ঋতুকে নিজ ঘরে রেখেই গভীর রাতে সপরিবারে এলাকা ছেড়ে চম্পট দেয় নয়ন ও তার স্বজনেরা। স্বামী ও শশুড়বাড়ির লোকজনের এমন অমানবিক আচরণের পরও সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন ভুক্তভোগী গৃহবধূ ঋতু।
​যৌতুক লোভীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives