আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত হলো আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
১১ সেপ্টেম্বর’২৬ শুক্রবার বিকালে সংসদ ভবের এলডি হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধান আলোচক তথ্য ও গণমাধ্যম মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহমদ, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এড.বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুছুর রহমান, মজিবর রহমান সরোয়ার এমপি,রফিকুল হক জামাল এমপি, রুহুল আমিন দুলাল এম পি, ডাঃশফিকুল ইসলাম মাসুদ এমপি,সাবেক সচিব সফিউল ইসলাম,বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মাহবুব সৈকত। কি নোট পাঠ করেন সাংবাদিক মোস্তফা আকমল। বরশাল বিভাগের ঢাকায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা সেমিনারে অংশগ্রহণ করেন।







