জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম
গণফোরাম এর উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আজ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও রাজপথে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান,সভাপতি পরিষদ সদস্য এডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক,মোশতাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম,সানজিদ রহমান শুভ,নাজমুল ইসলাম সাগর,আশেক আলী,শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বিগত সাত মাসে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন,জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের মন্ত্রী পরিষদের দক্ষতার অভাব রয়েছে। তিনি অবিলম্বে জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
দলের সাধারণ সম্পাদক ডা.মে.মিজানুর রহমান বলেন, গভীর রাতে সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে জনগণের ওপর মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সারাদেশে মব সৃষ্টি করে খুন,ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, দখলদারিত্ব মহামারী আকার ধারণ করেছে। সরকারের মধ্যে একটি অদৃশ্য সরকার কাজ করছে বলে মনে হয়।
যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে পল্টন মোড়ে এসে শেষ হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান বিক্ষোভ মিছিল পরবর্তী সমাপনি বক্তব্য প্রদান করেন।







