বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

ইস্টার্ন ইউনিভার্সিটি ও এফবিএইচআরও এর যৌথ উদ্যোগে জাতীয় বাজেট পূর্ববর্তী গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ / ১৫২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)-এর যৌথ
উদ্যোগে আজ ঢাকায় “প্রি-বাজেট রাউন্ডটেবিল ডিসকাশন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের
প্রখ্যাত নীতিনির্ধারক, শিক্ষাবিদ, মানবসম্পদ পেশাজীবী এবং শিল্পখাতের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং আসন্ন
জাতীয় বাজেট নিয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি,
এমপি। তিনি তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এবং এফবিএইচআরও’র সহ-সভাপতি প্রফেসর ড. ফরিদ
আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে অর্থনীতি ও কর্মবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি প্রণয়নে
একাডেমিয়া, শিল্পখাত ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিএইচআরও এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি,
দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে আসন্ন বাজেটের জন্য বিভিন্ন
প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড সদস্য
জনাব আবুল কাসেম হায়দার; এফবিএইচআরও’র মহাসচিব ও এসএলএসডি’র প্রেসিডেন্ট ও সিইও প্রফেসর মঈনউদ্দিন
চৌধুরী; মাইজবস-এর সিইও ও এফবিএইচআরও’র পরিচালক জনাব মো. কামরুজ্জামান সবুজ; সিএসডি একাডেমির
সিইও ও এফবিএইচআরও’র পরিচালক জনাব এম. শফাক হোসেন; ইউএন উইমেন বাংলাদেশ-এর ন্যাশনাল
কনসালটেন্ট মিস নিলুফার আহমেদ করিম এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান ।
অনুষ্ঠানটি সঞ্ছালনা করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর,
এমবিএ-এর পরিচালক এবং এফবিএইচআরও এর পরিচালক তাসনুভা রহমান। এছাড়া ইস্টার্ন ইউনিভার্সিটির
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা মানবসম্পদ উন্নয়ন, যুব দক্ষতা বৃদ্ধি, নারীর কর্মসংস্থান, শিল্প-একাডেমিয়া সহযোগিতা,
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাজেটে
অধিক বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভবিষ্যৎ কর্মবাজারের চ্যালেঞ্জ
মোকাবিলায় বাংলাদেশকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে
জাতীয় বাজেটে মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই বলেও তারা মত
প্রকাশ করেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত
করেন, যা প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives