বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভা  আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই!

নিজস্ব প্রতিনিধিঃ / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই!

নওগাঁ সদর উপজেলায় ধারালো হাসুয়া দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে সুলতানা রাজিয়া (পিতা: মৃত আজিজুর রহমান), গ্রাম পাহাড়পুর, সদর, নওগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ও তার মা শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এসময় বাড়ির মূল গেটে তালা লাগানোর মুহূর্তে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আঃ আলীম (৫০) ধারালো হাসুয়া নিয়ে তাদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে অভিযুক্ত আলীম বাদীর কাছ থেকে নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয় এবং গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি হাসুয়া প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার একটি বিশেষ টিম অভিযান শুরু করে। অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ কয়েক ঘণ্টা টানা অভিযান পরিচালনা করেন। পরে স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযুক্ত আঃ আলীমকে ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives