বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভা  আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

নীলফামারী সরকারি কলেজের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান !

নিজস্ব প্রতিনিধিঃ / ১২৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নীলফামারী সরকারি কলেজের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান !

২০২৫-২৬ইং শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে নীলফামারী সরকারী কলেজের আয়োজনে কলেজের হলরুমে প্রায় ১৫৫জন কৃতি শিক্ষার্থীদের নিয়ে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সামসুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলতাফুর রহমান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রদল কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত ও সদস্য সচিব মোঃ রইসুল ইসলাম রানা, বুয়েট ২৫ শিক্ষাবর্ষের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোঃ ইরফান আহম্মেদ ইমন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাকিব ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন টেকনোলজি(এমআইএস) ১ম বর্ষের শিক্ষার্থী সারাফ রুমালী স্নেহা, রংপুর মেডিকেল কলেজের ১মবর্ষের শিক্ষার্থী সাথী রানী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১মবর্ষের শিক্ষার্থী আরাফাত জামান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভাসিটির মৎস্য বিজ্ঞান বিভাগের ১মবর্ষের শিক্ষার্থী বোহাইরা তানজিম সিলভিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ১মবর্ষের শিক্ষার্থী আনিকা কাশফিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়। বরং কলেজ, পরিবার ও জেলার জন্যও গৌরবের। তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives