বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভা  আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া !

নিজস্ব সংবাদদাতা : / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া !

কক্সবাজারের নব গঠিত  মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম লিটনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার আশায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছিল পরিবারটি। মঙ্গলবার সকালে ফজুমিয়াজিরচর ৪ নম্বর ওয়ার্ডের একটি ছোট খালে ভাসমান অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কাছে গিয়ে মরদেহটি নিখোঁজ ওয়াহিদুল ইসলামের বলে শনাক্ত করেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।” শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একই সঙ্গে পুরো এলাকায় গভীর উদ্বেগ ও বিষাদের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, রহস্যের সঠিক উদ্ঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives