বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু !

নিজস্ব সংবাদদাতা : / ১৭৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু !

 

নোয়াখালীর চাটখিল উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই বোন হলেন একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। গোসলের একপর্যায়ে ছোট বোন রহিমা অসাবধানতাবশত ঘাট থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে তারা দুজনেই পানির নিচে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।দীর্ঘ সময় ধরে দুই শিশুর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একই বাড়ির বাসিন্দা বেলাল নামে এক ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সহায়তায় দুই বোনকে দ্রুত উদ্ধার করা হয়।উদ্ধারের পর তাদের জীবিত করার চেষ্টা করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তারা শিশুদের নিরাপত্তায় পুকুর ও জলাশয়ের আশপাশে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives