রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং

বিশ্বজিৎ মন্ডল,ঢাকা : / ২০৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং

কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিনের তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পর কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উপজেলায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মেঘনা সাব-জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার মোট বিদ্যুৎ চাহিদা প্রায় ১২ মেগাওয়াট। তবে গত কয়েকদিন ধরে উপজেলার ছয়টি ফিডারের বিপরীতে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। ফলে দিন-রাতজুড়ে দীর্ঘ সময় লোডশেডিং চলতে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র শিল্পকারখানার উৎপাদন এবং কৃষিকাজেও এর নেতিবাচক প্রভাব পড়ে বলে জানান স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নেন। তাঁর হস্তক্ষেপের পর উপজেলায় বিদ্যুতের বরাদ্দ বাড়িয়ে ৯ মেগাওয়াটে উন্নীত করা হয়। মেঘনা সাব-জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান বলেন, “মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে বর্তমানে মেঘনা উপজেলায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আশা করছি, আগামী দিনগুলোতে এই সরবরাহ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরও উন্নত হবে।” বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় আগের তুলনায় লোডশেডিংয়ের মাত্রা কমেছে। তবে স্থানীয়দের প্রত্যাশা, চাহিদা অনুযায়ী পূর্ণ ১২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে জনদুর্ভোগ পুরোপুরি দূরও হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives