সরকার অনুমোদিত ৪ (চার) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
সরকার অনুমোদিত ৪ (চার) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে আজ শনিবার সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর শিক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীগণ, বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। মানববন্ধনে বক্তারা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের একাধিক সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত কর্মপরিধির আলোকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)- এর মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধন প্রদান করার বিষয়ে দাবী জানান। সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল তার বক্তব্যে বলেন, রাষ্ট্র নিজেই চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে। এবং কি রাষ্ট্র কারিকুলাম ও প্রণয়ন করেছে, শিক্ষার্থী ভর্তি করেছে, পরীক্ষা নিয়েছে, ক্লিনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, সনদ দিয়েছে এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ১০ টি কাজের উপর আমাদের কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে। অথচ, এই প্রশিক্ষিত জনবল দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর পেশাগত নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আলোকে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী কর্মসংস্থানের সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই আন্দোলনের অন্যতম সংগঠক মোঃ শাহাদাত হোসেন জানান, সমযোগ্যতা সম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ বিএমডিসি আইনের ১৫ ধারায় এবং ৫ম তফসীলে নিবন্ধনের সুযোগ পাচ্ছে। শুধু তাই নয়, বিএমডিসি আইন, ১৯৮০ এর ১৫(৩) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা স্বত্বেও শুধুমাত্র জীবিকা নির্বাহের তাগিদে একটি বিশাল জনগোষ্ঠী কে বিএমডিসি হতে নিবন্ধন প্রদান করা হয়েছে, এবং অদ্যবধি পর্যন্ত তা নবায়ন পর্যন্ত করা হচ্ছে। অথচ, ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারী দের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যা সংবিধানের অনুচ্ছেদ ১৯, ২৬, ২৭ ও ৪০ এর পরিপন্থী। আমরা সরকারের কাছে আশা করবো, অনতিবিলম্বে বিএমডিসি আইন ২০১০ এর ৩৫ ধারার অনুকূলে তফশীল সংশোধন করতে হবে অথবা একই আইনের ৩৬ ধারার অনুকূলে ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য নতুন বিধি প্রনয়ন করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, এমট্যাব এর সভাপতি এ কে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি এবং ফার্মেসী টিচার্চ এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব মোঃ আইনুল হক, হারুনুর রশীদ আওরঙ্গ খালেদ মোসান্নাহসহ আরো অনেকে। এই সময় বক্তারা আরো জানান, অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৫ জুলাই রোজঃ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বার্তা প্রেরক চেয়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।







