সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২

মতলব দক্ষিণ ৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রোগী

নিজস্ব প্রতিনিধি / ১৫১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মতলব দক্ষিণ ৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রোগী
চাঁদপুরের মতলব দক্ষিণ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগে সময়মতো চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনদের দাবি, জরুরি বিভাগে রোগী নিয়ে আসার পর অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে অসুস্থ রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কেউ কেউ হাসপাতালের জরুরি বিভাগে নিয়মিত উপস্থিত না থেকে ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকেন। ফলে জরুরি রোগীরা সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
এছাড়া হাসপাতাল থেকে প্রাপ্য সরকারি ওষুধও অনেক দরিদ্র রোগী পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে নিম্নআয়ের মানুষকে বাইরে থেকে অতিরিক্ত খরচ করে ওষুধ কিনতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে।
স্থানীয় সচেতন মহল বলছে, একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি এবং সরকারি ওষুধ বিতরণ কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
মতলব দক্ষিণ উপজেলার সচেতন মহলের দাবি অতি দ্রুত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives