সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে ‘নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ উদযাপন

নিজস্ব প্রতিনিধি / ১৮১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে ‘নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ উদযাপন

“সৃজন-উৎসব আজি, হে নবীন, খুলে দাও দ্বার,
আনো তব নব-উপহার”
শ্লোগানকে ধারণ করে আজ ১৫ জুলাই -২০২৬ , বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হলো আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের আয়োজনে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
• আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মানবিক ব্যক্তিত্ব বিবি রাসেল, পরিচালক, বিবি প্রোডাকশন্স।
• জনাব আসমা বেগম শিল্পী, কনসালটেন্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, স্কয়ার হসপিটাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার।
• জনাব শেখ সাবিনা, প্রতিষ্ঠাতা, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার।

অনুষ্ঠান কার্যক্রম:
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত এবং ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয়। এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে ২০২২ থেকে ২০২৪ সালের গ্রেডিং পদ্ধতিতে অনুষ্ঠিত বি.এসসি (সম্মান) ও এম.এস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য পাঁচটি বিভাগের কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও শেখ সাবিনা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিবি রাসেল তার বক্তব্যে বলেন,- “প্রতিটি দেশের মেরুদণ্ড হলো স্বাস্থ্য আর শিক্ষা, তাই পড়াশোনা ছেড়ে দেয়া যাবে না এবং একই সাথে আমাদের নিজস্ব ঐতিহ্যকে আমাদের রক্ষা করতে হবে।“

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের সৃজনশীলতার পরিচয় দেয়।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার বলেন, “নিজেকে গড়ে তুলতে পড়াশোনায় সময় দিতে হবে, মেধা মননে অনন্য হতে হতে হবে। বৈশ্বিক চ্যালেন্ঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করতে হবে।”

‘নবীন বরণ ২০২৬’ প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে শেষ হয়। অনুষ্ঠানে নবীন ও প্রবীণদের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথরেখা তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives