শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

আদভিকার শুভ জন্মদিন

লায়ন মোঃ গনি মিয়া বাবুল / ৭৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আদভিকার শুভ জন্মদিন
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বিশে সেপ্টেম্বর শুভ দিনটি এলো,
আদভিকার জীবনে ছড়াক সুখের আলো।
আলোকে আলোকে দিন হোক রঙিন,
হাসি-খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন।

জাফিরা সিনায়াত সানারী আদভিকা,
জন্মদিনে রইল শুভেচ্ছা অশেষ অনন্তিকা।
ফুলের মতো ফুটুক তোমার প্রতিটি সকাল,
সুখে-শান্তিতে কাটুক তোমার জীবনকাল।

মহান সৃষ্টিকর্তার কাছে করি প্রার্থনা,
সুখী-সুন্দর জীবন হোক তোমার কামনা।
পথচলা হোক নিরাপদ, আনন্দময়, শান্তিময়,
মেধা, মনন ও কর্মে অর্জন করো বিশ্বজয়।

লেখাপড়ায় অর্জন করো জ্ঞান ও সম্মান,
কীর্তি-কর্মে ছড়িয়ে দাও তোমার গুণগান।
মানবতার সেবায় হও জননন্দিত,
তোমার মহৎ কর্মে হোক সবাই আনন্দিত।

সুখে-দুঃখে এগিয়ে চলো সততার সাথে,
সাফল্যের ফুল ফুটুক তোমার চলার পথে।
বাধা যত আসুক, থেকো দৃঢ় ও নির্ভয়,
সততা আর পরিশ্রমেই আসবে তোমার জয়।

পিতা-মাতার গর্ব তুমি, গৌরবের ধন,
তোমার আলোয় আলোকিত হোক তাদের ভুবন।
আমার আদরের নাতনী, গুণে গুণাম্বিত,
তোমার সাফল্যে আমরা সবাই আনন্দিত।

তোমার হাসিতে ফুটুক সুখের শত ফুল,
জীবনের পথে না আসুক কোনো ব্যথা-বেদনার কূল।
দীর্ঘ হোক জীবন, সুন্দর হোক প্রতিটি ক্ষণ,
আদভিকা, তুমি হও সবার গর্ব ও প্রেরণার ধন।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives