শিরোনাম :
ঐক্য পরিষদের স্মরণসভা : জেনারেল দত্ত মানবাধিকার আন্দোলনের বাতিঘর
ঐক্য পরিষদের স্মরণসভা : জেনারেল দত্ত মানবাধিকার আন্দোলনের বাতিঘর
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ রাইফেলস (পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সি আর দত্ত বীরউত্তমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার পল্টন টাওয়ারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকেলে আয়োজিত আলোচনা সভায় আলোচকবৃন্দ তাঁকে বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের ‘অন্যতম বাতিঘর’ হিসেবে অভিহিত করেছেন।
তাঁরা বলেন, দেশপ্রেম, সততা, ন্যায়নিষ্ঠতা ও মানবিকতার উজ্জ্বলতম নিদর্শন হিসেবে জাতি চিরকাল তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আলোচকবৃন্দ জেনারেল দত্তের স্মৃতিচারণ করে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার ও ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই- এ শ্লোগানে গোটা জাতিকে সচেতন করে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য।
নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর তিন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং জেনারেল দত্তের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।এতে আলোচনায় অংশ নেন- ঐক্য পরিষদের এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, জয়ন্তী রায়, ভিক্ষু সুনন্দপ্রিয়, সন্তোষ শর্মা, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, এ্যাড. তাপস কুমার পাল, শ্যামল রায়, রবীন্দ্রনাথ বসু, অপূর্ব ভট্টাচার্য, রজত সুর রাজু, মহানগর উত্তরে অতুল চন্দ্র মণ্ডল, মহানগর দক্ষিণের বাবুল দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের শিমুল সাহা ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের উত্তম রায়। আলোচনায় সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক
মনীন্দ্র কুমার নাথ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর







