বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু ইসলামী ব্যাংকের  চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে অবস্থান কর্মসূচী ! কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩ ! শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত ! নারায়ণগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন ​বিদ্যুতের মূল্যবৃদ্ধি: অস্তিত্ব সংকটে দেশের স্টিল শিল্প, পূর্বমূল্য পুনর্বহালের দাবি ! বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড ! সোশ্যাল মিডিয়ায় ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’র সাংবাদিককে মানহানিকর হেনস্থার চেষ্টা: তীব্র নিন্দা ও প্রতিবাদ ​নির্বাহী আদেশের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবি ১-১২ তম নিবন্ধিত শিক্ষকদের !

কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ছন্দ সেন চাকমা রাঙ্গামাটি : / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইনতিশার হাসনাত (২২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর পিতার নাম মো. বেলাল। তাঁদের বাড়ি কক্সবাজারের পেকুয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে আগত চার বন্ধু বিকেলে নৌকাযোগে কাপ্তাই লেকে ভ্রমণে বের হন। তাঁদের নৌকা চক্রপাড়া সংলগ্ন ‘বালুচর’ এলাকায় পৌঁছালে তাঁরা পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন। একপর্যায়ে ইনতিশার হাসনাত সাঁতার কাটতে কাটতে লেকের গভীর অংশে চলে গেলে হঠাৎ নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্টেশন লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ডুবুরিরা প্রায় ২৫ ফুট গভীর থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রাঙামাটি ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৩৮ মিনিটে তাঁকে উদ্ধার করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives