বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

কুমিল্লারঘনা  মেউপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ তোতা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক !

নিজস্ব প্রতিনিধিঃ / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কুমিল্লারঘনা  মেউপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ তোতা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক !

কুমিল্লারঘনা  মেউপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ তোতা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুন দিবাগত রাতে মেঘনা থানা পুলিশের একটি দল উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরে রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রতনপুর গ্রামের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তোতা মিয়াকে আটক করা হয়।তল্লাশিকালে তার শয়নকক্ষের মিটসেফের ওপর রাখা একটি কৌটা থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক তোতা মিয়া রতনপুর গ্রামের মৃত আতশ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তোতা মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives