রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

এসময় ডেস্ক ঃ / ১২৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

গুমের শিকার হওয়া রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

শিহাবের এই সাফল্যে গভীর সহানুভূতি ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের অসাধারণ ফলাফলের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজারে শিহাবের বাসায় যায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে একগুচ্ছ ফুল, মিষ্টি ও অনুপ্রেরণামূলক গল্পের বই তুলে দেন প্রতিনিধিদলের সদস্যরা।

একই সঙ্গে শিহাবের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তাও পৌঁছে দেওয়া হয়।

উপহার হস্তান্তরের সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ বাবার স্মৃতি ও চরম অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠেও শিহাবের এই ফলাফল পরিবার ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives