মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধনের ডাক

বিশ্বজিৎ মন্ডল , ঢাকা:    / ৪৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধনের ডাক
​

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ৭ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ’। আগামী ২২ আগস্ট (শনিবার) সকাল ১০:০০টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক বিশাল মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
​পরিষদের সাধারণ সম্পাদক মো: নুরুল হক নুর এবং সভাপতি মো: মাহবুবুর রহমান আনিস এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠিকাদারদের মধ্যস্বত্বভোগী শোষণের মাধ্যমে প্রায় ৬৫০ কোটি টাকার রাজস্ব অপচয় বন্ধ করে কর্মচারীদের সরাসরি স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করতে হবে।
​আউটসোর্সিং কর্মচারীদের ৭ দফা দাবি:
​নীতিমালা সংস্কার ও স্থায়ীকরণ: ঠিকাদারি প্রথা ও মধ্যস্বত্বভোগী বাণিজ্য সম্পূর্ণ বাতিল করে কর্মচারীদের সরাসরি চাকরি স্থায়ীকরণ করা।
​দৈনিক মজুরিভিত্তিকদের স্থায়ীকরণ: “কাজ নেই, মজুরি নেই” প্রথা বাতিল করে উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও মাতৃত্বকালীন ছুটিসহ সর্বনিম্ন ২৪,০০০–৩০,০০০ টাকা বেতন নিশ্চিত করে স্থায়ীকরণ করা।
​জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্তকরণ: কাজের ধরন অনুযায়ী ১৬ থেকে ২০তম গ্রেডে জাতীয় পে-স্কেলের আওতায় আনা এবং সমকাজে সমমজুরি নিশ্চিত করা।
​নীতিমালার বৈষম্যমূলক অনুচ্ছেদ সংশোধন: প্রচলিত প্রবিধানমালার কর্মচারী-বিরোধী ও বৈষম্যমূলক ধারা ও অনুচ্ছেদগুলো অবিলম্বে সংশোধন করা।
​প্রকল্পভিত্তিক কর্মীদের সুরক্ষা: উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হলেও অভিজ্ঞ জনবলকে ছাঁটাই না করে অন্য প্রকল্প বা রাজস্ব খাতে স্থানান্তর করা।
​বকেয়া পরিশোধ ও চাকরিচ্যুতদের পুনর্বাসেন: বকেয়া বেতন দ্রুত পরিশোধ, ঝুঁকি ভাতা প্রদান এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতদের অবিলম্বে স্বপদে বহাল করা।
​বয়স শিথিলকরণ: দীর্ঘ কর্মঅভিজ্ঞতা বিবেচনা করে বয়সসীমা শিথিলপূর্বক চাকরির স্থায়ীকরণ প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা।
​সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, আউটসোর্সিং ও দৈনিক মজুরির নামে কর্মচারীদের ওপর যে প্রাতিষ্ঠানিক দাসত্ব ও অনিশ্চয়তা চাপিয়ে দেওয়া হয়েছে, তা আর সহ্য করা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives