বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক টানা বর্ষণ ও জোয়ারে হাটহাজারীতে জলাবদ্ধতা ! রিয়েল এস্টেট খাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের হানা ! আড়াই হাজারে পরীক্ষার হলে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ কারীরা বহাল,আবার চলছে নকল সরবরাহ জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৪০ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ব্রাজিল বিশ্বকাপ শেষে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত বেলিংহামের দুই মিনিটে দুই গোল, একটি শোধ করল মেক্সিকো জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

নিজস্ব প্রতিনিধি ঃ / ২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আজ ০৬ জুলাই ২০২৬ গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ৭১-এর গণহত্যা, গণধর্ষণের সহযোগী এবং স্বাধীনতা যুদ্ধের বিরোধী সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস বাংলাদেশের সংসদ ভবনের সামনে উদযাপন করা হলো। যা স্বাধীনতার আকাঙ্ক্ষার পরিপন্থী।

তিনি বলেন, নির্বাচনের তিন দিন আগে তড়িঘড়ি করে বিশ্ব প্রতারক ইউনুস সরকার বিএনপি, জামায়াত এবং এনসিপির সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশ বন্ধকী গোলামীর চুক্তি করেছে। বিএনপি সরকার সেই ভয়ংকর চুক্তির মাস্টারমাইন্ড খলিলকে পররাষ্ট্র মন্ত্রী করে পুরস্কৃত করেছে এবং চুক্তি বাস্তবায়নে একের পর এক উদ্যোগ গ্রহণ করছে। জামায়ত আমির বলছে, আমেরিকা পরীক্ষিত বন্ধু। বন্ধু ঠিকই, তবে দেশ ও দেশের জনগণের নয়, স্বাধীনতাবিরোধী এবং গণহত্যা-গণধর্ষণের সহযোগী জামায়াতে ইসলামীর।

কমরেড ডাঃ এম এ সামাদ জাতীয় সংসদ ভবনের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের সকল ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বিএনপি সরকারের জাতীয় স্বার্থ বিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives