শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবির আন্দোলন ঘিরে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ১৭৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবির আন্দোলন ঘিরে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ

ঢাকা, ২৯ জুলাই ২০২৬: সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে পাশকৃত চার (৪) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য ও আইনসম্মত পেশাগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তাদের ঘোষিত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির প্রেক্ষাপটে “ডক্টরস মুভ ফর জাস্টিস, বিডিএস উইং” নামের একটি সংগঠন বিভিন্ন বানোয়াট, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার, ডেন্টাল ডিপ্লোমাধারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং পাল্টা কর্মসূচি ঘোষণার মাধ্যমে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ বলেছে, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি, পেশাজীবী গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অধিকার খর্ব করা নয়। বরং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন, নতুন পদ সৃষ্টি, পর্যাপ্ত কর্মসংস্থান এবং ন্যায্য পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার দাবিতেই তাদের চলমান আন্দোলন।

সংগঠনটি আরও জানায়, এ বিষয়ে নীতিগত ও আইনগত সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক এখতিয়ার একমাত্র সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারণী কর্তৃপক্ষের। ফলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার কিংবা অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি না করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো নাগরিক বা পেশাজীবী গোষ্ঠীর শান্তিপূর্ণ ও আইনসম্মত দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মতপার্থক্য থাকলে তা সংলাপ, যুক্তি, তথ্য ও আইনের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে উপস্থাপন করাই একটি গণতান্ত্রিক সমাজের অনুশীলন।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ পুনর্ব্যক্ত করেছে যে, তাদের সব কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আইনসম্মত ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে। সংগঠনটি কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা চায় না; বরং আলোচনার মাধ্যমে ন্যায়সংগত, টেকসই ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে।

এ প্রেক্ষাপটে সংগঠনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ঘোষিত কর্মসূচিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সংবিধান প্রদত্ত শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যথাযথভাবে সুরক্ষিত থাকে।

একই সঙ্গে বাংলাদেশ ডেন্টাল পরিষদ সকল পক্ষের প্রতি সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে, স্বাস্থ্যখাতে অপ্রয়োজনীয় উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে—এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকা সবার দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives