রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান

নিজস্ব প্রতিনিধি / ৯২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসা (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত।

শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকৌশল শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত মতামত দিয়ে থাকেন।

সরকারের প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. শাকিলা পারভীন স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

উল্লেখ্য, ঢাকা ওয়াসা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। রাজধানী ঢাকাসহ এর আওতাভুক্ত এলাকায় নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিচালনা এবং নগরবাসীর মৌলিক সেবা নিশ্চিত করার দায়িত্ব পালন করে আসছে।

নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানের নিয়োগকে প্রতিষ্ঠানটির নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives