বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক

নিজস্ব প্রতিনিধি / ১২৬ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সামাজিক সংগঠন জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনকের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সহকর্মীদের মিলনমেলা সম্প্রতি সন্ধ্যায় ব্রুকলিনের বৈঠকখানা পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইনকের সভাপতি, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এবং স্মার্ট স্টাফিং সার্ভিস ইনকের প্রেসিডেন্ট দুলাল বেহেদু । সংগঠনের নবনির্বাচিত সভাপতি মামুনুর রহমান মজুমদার বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি অলোক কুমার সাহা বলেন, জেএফকে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সাংগঠনিক ঐক্য জোরদারে এই সংগঠন নিরলসভাবে কাজ করবে। তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সহকর্মীদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা প্রবাসে বাংলাদেশি শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। পরে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংগীত ও বিনোদনের মধ্য দিয়ে উপস্থিত অতিথি, সদস্য এবং আমন্ত্রিতদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদায়ী সভাপতি মির্জা গিয়াস উদ্দিন আহমেদ, বিদায়ী সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক এমএ গফুর খান, সদস্য সচিব জোসেফ বিশ্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কশিমনার ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জামাল আহমেদ জনি এবং সংগঠনের নতুন ও সাবেক কর্মকর্তা ও সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশি কর্মজীবী মানুষের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives