সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন

পদক্ষেপের ‘মেঘের ভেলায় কবিতার নোঙর’ সাহিত্য – সংস্কৃতি চর্চা ছাড়া জাতির আত্মিক বিকাশ সম্ভব নয় – ভিসি মোহাম্মদ জহিরুল হক

নিজস্ব প্রতিনিধি / ৭৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পদক্ষেপের ‘মেঘের ভেলায় কবিতার নোঙর’ সাহিত্য – সংস্কৃতি চর্চা ছাড়া জাতির আত্মিক বিকাশ সম্ভব নয় – ভিসি মোহাম্মদ জহিরুল হক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে রয়েছে বর্ষার সৌন্দর্য। কেবল বর্ষা নয়; প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে বৈশিষ্ট্যমণ্ডিত এবং বাংলা সাহিত্য সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ থেকে বিভিন্ন ঋতু হারিয়ে যাওয়া সাহিত্য-সংস্কৃতির জন্য অপূরনীয় ক্ষতি। তথ্য প্রযুক্তির বিকাশ জীবনকে গতিশীল করলেও সাহিত্য-সংস্কৃতি চর্চা ছাড়া জাতির আত্মিক বিকাশ সম্ভব নয়। কবিতা সাহিত্য-সংস্কৃতির অন্যতম অধ্যায়। যা মানুষকে সহমর্মিতা, মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়। ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে পদক্ষেপ আবৃত্তি পরিষদ আয়োজিত ‘মেঘের ভেলায় কবিতার নোঙর’ শীর্ষক বর্ষার আবৃত্তি সন্ধ্যার আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপক নাসরিন হক এর সভাপতিত্বে ও পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের পঅবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কথা সাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারন সম্পাদক আবুল ফজল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাট্যমেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারন সম্পাদক সিদ্দিকী হারুন, সামাজিক সংগঠন বটতলার সাধারণ সম্পাদক এডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট নৃত্যশিল্পী জেসমিন এ কে চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হায়াত চৌধুরী সোহান, নাট্যকর্মী প্রভাষক হাবিব খোকন, চারুকণ্ঠের গৌরি মোদক, তৌহিদুর রহমান রানা, শবনম আফরোজ ডেইজি, নুসরাত শারমিন রেশমা, অজয় রায় প্রমুখ।

অনুষ্ঠানে পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জ জেলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অনন্য স্থান অধিকার করে। আর এতে অনন্য অবদান রাখছে পদক্ষেপ। বাংলার সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পদক্ষেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নাসরিন হকের নির্দেশনায় ‘মেঘের ভেলায় কবিতার নোঙর ‘ আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নওরীন শশী, আরাধ্যা, ইনা, শুভাগত, জেরিন, রশ্মি, উর্মি, শ্রেয়া, বিন্দু, ছোঁয়া, ইশরা, নাসরিন হক, কুমকুম চৌধুরী, মোক্তাদির সোহেল।
অনুষ্ঠানে তাজমিনা সুলতানা শিপু, তৌহিদুর রহমান রানা, নুসরাত শারমিন রেশমা, শবনম আফরোজ ডেইজি ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’ এ উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় নওরিন শশীকে সম্মাননা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives