রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী সঞ্চয় ব্যাংকে ৭ দফা দাবিতে আন্দোলনে ‘জাতীয়তাবাদী কর্মচারী দল’, কর্মসূচি ঘোষণা ” সবার জন্য বাংলাদেশ ” অরাজনৈতিক সামাজিক সংগঠনের উপদেষ্টা নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় গাজীপুরে জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের উদ্বোধন স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ ত্রাণমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী  অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান এশিয়া-প্যাসিফিক গণমাধ্যমের মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত

পল্লী সঞ্চয় ব্যাংকে ৭ দফা দাবিতে আন্দোলনে ‘জাতীয়তাবাদী কর্মচারী দল’, কর্মসূচি ঘোষণা

বিশ্বজিৎ মন্ডল , ঢাকা:    / ৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

পল্লী সঞ্চয় ব্যাংকে ৭ দফা দাবিতে আন্দোলনে ‘জাতীয়তাবাদী কর্মচারী দল’, কর্মসূচি ঘোষণা

পল্লী সঞ্চয় ব্যাংকের সাধারণ কর্মীদের পদোন্নতিবঞ্চনা ও নানা বৈষম্য দূর করার লক্ষ্যে ৭ দফা দাবি জানিয়ে আন্দোলন ও আলটিমেটাম দিয়েছে ‘পল্লী সঞ্চয় ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী দল’। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলো মেনে না নেওয়া হলে সারা দেশে বিভিন্ন কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের প্রায় সাড়ে ৮ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাড়ে ৫ হাজার কর্মীই পদোন্নতি পাওয়ার যোগ্য হলেও অর্গানোগ্রাম ও প্রবিধানমালার জটিলতায় দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি আটকে আছে। বিজ্ঞপ্তিতে বিশেষ করে ‘পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২’-কে বৈষম্যমূলক ও কালো আইন হিসেবে আখ্যা দেওয়া হয়, যা সংশোধন করে ২০১৬ সালের প্রবিধানমালা অনুযায়ী পদোন্নতির দাবি জানানো হয়েছে।

কর্মচারীদের ৭ দফা দাবি:

১. জাতীয় বেতন স্কেল ও বিধি অনুযায়ী যোগ্য কর্মীদের অবিলম্বে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করা।

২. মাঠ সহকারী, ক্যাশ সহকারী, জুনিয়র অফিসার ও কম্পিউটার অপারেটরদের ২০১৬ সালের প্রবিধানমালা অনুযায়ী ১০ম গ্রেডে পদোন্নতি দেওয়া।

৩. বকেয়া ইনক্রিমেন্ট প্রদান এবং ব্যাংকে যোগদানের দিন থেকেই চাকরিকাল ও আর্থিক সুবিধা গণনা করা।

৪. ২০২২ সালের বিতর্কিত প্রবিধানমালা বাতিল করে নতুন ন্যায়সংগত প্রবিধানমালা প্রণয়ন, অফিস সহায়কদের স্থায়ীকরণ এবং নৈশপ্রহরীদের অফিস সহায়ক পদে রূপান্তর করা।

৫. মাঠ কর্মীদের জন্য নির্ধারিত ৫০০০ টাকা যাতায়াত ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান করা।

৬. জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) চালু করা।

৭. গৃহনির্মাণ ও পার্সোনাল ঋণের সিলিং বাড়ানো, পার্সোনাল ঋণে ৫% সুদ নির্ধারণ এবং বিনাসুদে বাইক লোন দেওয়া।

ঘোষিত আন্দোলন কর্মসূচি:

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলো মেনে না নেওয়া হলে নিম্নলিখিত কর্মসূচি পালন করা হবে:

  • ১৩ সেপ্টেম্বর (রবিবার, দুপুর ১২টা): দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার (UNO) বরাবর স্মারকলিপি প্রদান।
  • ১৪ সেপ্টেম্বর (সোমবার, দুপুর ১২টা): সকল জেলা প্রশাসক (DC) বরাবর স্মারকলিপি প্রদান।
  • ১৬ ও ১৭ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার): সারা দেশে ব্যাংকের শাখাগুলোতে মানববন্ধন ও ব্যানার টাঙানোর কর্মসূচি।

​নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আলটিমেটাম দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives