সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২

পানিবন্দী মানুষের পাশে কাশিমপুর প্রেসক্লাব মোঃ আবদুর রহিম

নিজস্ব প্রতিনিধি : / ১৫৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পানিবন্দী মানুষের পাশে কাশিমপুর প্রেসক্লাব
মোঃ আবদুর রহিম
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়েছে কাশিমপুর প্রেসক্লাব। শনিবার (১৮ জুলাই ২০২৬) গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বর্ষাডাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম জিকু, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, মাই টিভির প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির তালুকদার, প্রচার সম্পাদক মোঃ শিহাব উদ্দিন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিমসহ কেবিনেট ও সাধারণ সদস্যরা।
সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কাশিমপুর প্রেসক্লাব অতীতের মতো ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানবসেবাই সর্বোচ্চ সেবা—এই বিশ্বাসকে ধারণ করে কাশিমপুর প্রেসক্লাবের এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives