পূর্ব নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনির হোসেন সজিব
নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘পূর্ব নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৭১ বাংলা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক মনির হোসেন সজিব।
সম্প্রতি বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়। নতুন এই দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সাংবাদিক মনির হোসেন সজিব তার নতুন দায়িত্ব সম্পর্কে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত প্রাথমিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব। বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা পালনের চেষ্টা করব।”
তার এই মনোনয়নে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক এবং সাংবাদিক মহলে আনন্দ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করছেন যে, তার মতো একজন সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি কমিটিতে যুক্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
উল্লেখ্য যে, মনির হোসেন সজিব সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত রয়েছেন।







