মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের 

এসময় ডেস্ক ঃ / ১০৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের 

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যা

চ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ ১০১ রানের নান্দনিক ইনিংস খেলেন তানজিদ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারেননি।

ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত ছিলেন তানজিদ।

দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ। এজন্য ১০২ বল খেলেন তিনি।

হাফ-সেঞ্চুরির পর দমে যাননি তানজিদ। নিজের ইনিংসকে বড় করে ১৮৮ বলে টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। তিন অঙ্কে পা রাখতে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তানজিদ।

সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তানজিদ। অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়নের বলে স্টার্ককে ক্যাচ দিয়ে থামেন তিনি। ১০১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটার।

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তানজিদের। প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন তিনি। অভিষেকটা স্মরণীয় করে রাখতে না পারলেও, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেলেন তানজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives