মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জাহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

প্রফেসর ড. আসিফ মিজান / ১০৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর মর্যাদায়) নিযুক্ত হওয়ায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জাহির উদ্দিন স্বপন এমপি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের (ডিএসইউ) উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আসিফ মিজান।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “জননেতা জহির উদ্দিন স্বপন এমপি কেবল একজন ব্যক্তি নন, বরং একটি অনন্য প্রতিষ্ঠান। তিনি একাধারে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, কর্মনিষ্ঠ এবং মার্জিত রুচির একজন প্রাজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর মেধা ও নেতৃত্বের স্বাক্ষর আমরা অতীতেও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর এই নিয়োগ অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে।”

উপাচার্য তাঁর বার্তায় গভীর আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “জনাব জহির উদ্দিন স্বপন এমপি তাঁর ওপর অর্পিত এই নতুন ও দায়িত্বপূর্ণ পদে পূর্বের মতোই সাফল্যের আলো ছড়াবেন এবং দেশ ও জাতির অগ্রগতিতে এক অসামান্য অবদান রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।”

প্রফেসর ড. আসিফ মিজান নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় এ গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives