ফারহানা ইশরাত জাহান মনিকার স্মরণে ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
ফারহানা ইশরাত জাহান মনিকার স্মরণে ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
আমাদের পরম প্রিয় ফারহানা ইশরাত জাহান-এর ২৭তম মৃত্যুবার্ষিকী। ১০ই মে ১৯৭৭ সালে জন্ম গ্রহণ করে ১৯৯৯ সালের ৩০ আগস্ট সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়। দেখতে দেখতে দীর্ঘ ২৭টি বছর পেরিয়ে গেল, কিন্তু প্রিয়জনকে হারানোর সেই শোক আজও আমাদের হৃদয়ে অমলিন।
সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়, কিন্তু কিছু মানুষ ও কিছু স্মৃতি কখনো হারিয়ে যায় না। ফারহানা ইশরাত জাহানের মায়াবী মুখ, মিষ্টি হাসি, স্নেহ-মমতা ও ভালোবাসার স্মৃতিগুলো আজও আমাদের হৃদয়ে গভীরভাবে জড়িয়ে আছে। সে আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।
প্রিয় ফারহানা, তুমি আমাদের ছেড়ে চলে গেছ বহু বছর আগে, কিন্তু আমাদের হৃদয় থেকে কখনো দূরে যেতে পারোনি। তোমার শূন্যতা আজও অনুভব করি, তোমার কথা আজও মনে পড়ে, মনে পড়ে বর্নময় নানান স্মৃতি, তোমার স্মৃতি আমাদের কাছে স্মৃতির মিনার তৈরী হয়েছে। মহান আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা—তিনি যেন তোমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তোমার কবরকে নূরে ভরে দেন। তোমার স্মৃতি আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।
তোমাকে আমরা কোনোদিন ভুলব না। সকলের কাছে ফারহানা ইসরাত জাহানের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।
মনিকার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রামের বাড়ি বরিশালের বাবুগেঞ্জে পালন ও আজ ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার তার নানার বাড়ি পিলখানাস্থ এনায়েতগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।







