মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

বন্যার পানিতে ডুবে বাঘাইছড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

​ছন্দ সেন চাকমা, রাঙ্গামাটি / ১৪০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বন্যার পানিতে ডুবে বাঘাইছড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

​রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নে বন্যার পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫) ও আন্দারা চাকমা (১২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক দুই স্থানে গত কয়েক দিনের ব্যবধানে দুর্ঘটনাগুলো ঘটে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, খেদারমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত বিকাশ চাকমার মেয়ে অনুষ্কা চাকমা (৫) বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ বন্যার পানিতে তলিয়ে যায়। পরে শিশুটির বাবা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনুষ্কাকে মৃত ঘোষণা করেন।

​খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

​খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত সুজিত বিকাশ চাকমার বাড়িতে যান। তিনি নিহত শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

​অন্যদিকে, সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় আন্দারা চাকমা নামের আরেক শিশু। তার বাবা লক্ষিরঞ্জন চাকমা জানান, গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে নেমে তার ছেলে স্রোতের টানে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তখন তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের তিন দিন পর আজ দুপুরে কাচালং নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

​দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জুলফিকার ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে শিশুটি গোসল করতে নেমে নদীতে তলিয়ে গিয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

​ক্ষুদে শিশু অনুষ্কার এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। বর্ষা ও বন্যার এই সময়ে শিশুদের জলাশয় বা নদীর আশেপাশে চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives