বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

বরিশাল বিভাগ সমিতির নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

নিজস্ব প্রতিনিধিঃ / ১৭৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদের সভা আজ ১৮ জুলাই শনিবার বিকাল ৪ টায় মতিঝিল কিচেন ইয়ার্ড চাইনিজ ও পার্টি সেন্টারে ভিআইপি রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস ছোবাহান। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুবেল হাওলাদার।

সভায় বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদের নির্বাচনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সম্মেলন ও নির্বাচন আয়োজন করার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম জহিরুল হক, কমিশনার পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম ও সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আবদুস সামাদ কে মনোনীত করা হয়েছে। নির্বাচনে ভোটারভুক্তি হতে সদস্য হওয়ার শেষ সময়সীমা ১৫ আগষ্ট নির্ধারন করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত উল ইসলাম, সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সমিতির সহসভাপতি জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, সহসভাপতি শ্রমিক নেতা শরীফ সরোয়ার আশা, সিনিয়র জেলা জজ গোলাম কিবরিয়া, সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত জেলাজজ আবদুর রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর মো: শাহআলম, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: এনায়েত হোসেন আকন্দ, ষ্টামফোর্ট ইউনিভার্সিটির ট্রাষ্টি মো: ইলিয়াস হোসেন মিরন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বরিশাল -ভোলা সেতু বাস্তবায়ন, ঢাকা-ভাঙা-বরিশাল- কুয়াকাটা ৬ লেন সড়কে উন্নীত এবং ভোলার গ্যাস উওোলন করে বরিশাল বিভাগের শিল্প কারখানা সহ প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয় এবং উহা বাস্তবায়নের জন্য বরিশাল বিভাগ সমিতি আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives