শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

বরিশাল বিভাগ সমিতি, আয়োজনে শোকসভা দোয়া-মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৯ আগষ্ট শনিবার মতিঝিল কিচেন ইয়ার্ডের ভিআইপি রুমে বরিশাল বিভাগ সমিতির সহসভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো’র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও এনবিআর এর সাবেক সদস্য আবুল কাসেম, সহসভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো : আবদুস ছোবাহান, অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, অধ্যাপক সবুজ আলম,ড.নঈম হোসেন মিয়া,আব্দুল মান্নান, ওয়াহিদ মুরাদ, এম মহিউদ্দিন ( ভোলা সমিতি), ভোলা সমিতির সহসভাপতি মাকসুদ মালটিয়া,আবদুর রহমান নীরব।

বক্তারা মরহুম আবুল কাসেম ও রফিকউল্লাহ সিকদার আলো’ র কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং সমিতিতে তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। মরহুমদ্বয় বরিশাল বিভাগ উন্নয়নে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেন।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন সোনালী ব্যাংকের ইমাম হাফেজ মো: তৈয়ব। দোয়া-মোনাজাতে বরিশাল বিভাগ সমিতির সহসভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো’র আত্মার মাগফেরত কামনা ও পরিবার পরিজন সহ সকলের সদস্যদের জন্য দোয়া কামনা মধ্য দিয়ে শোকসভা সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives