রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত আজ ১৮ জুলাই ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত পদক্ষেপের ‘মেঘের ভেলায় কবিতার নোঙর বরিশাল বিভাগ সমিতির নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার হরিদাস চন্দ্র তরুনী দাসের আশু মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল পদক্ষেপের ‘মেঘের ভেলায় কবিতার নোঙর’ সাহিত্য – সংস্কৃতি চর্চা ছাড়া জাতির আত্মিক বিকাশ সম্ভব নয় – ভিসি মোহাম্মদ জহিরুল হক রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর ৯ম কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিবে আইএসডিই বাংলাদেশ তসলিমা নাসরিনের ঘরে ফেরা!

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর ৯ম কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

ফরহাদ হোসেন / ৩৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শুক্রবার (১৭ই জুলাই) সাভার, সিআরপি’র “বিপিএ” হেড অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ২৭ সদস্য বিশিষ্ট কমিটির, সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। ৩টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৮৯৮ জন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সভাপতি পদে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সভাপতি পদে ডা. মোহাম্মাদ শাহাদৎ হোসেন, ডা. মোহাম্মাদ আলী, ডা. ডি এম নুরুল আমিন উৎপল, ডা. মোঃ সাইফুল ইসলাম ও ডা. মোঃ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক পদে ড. মোঃ ফিরোজ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ মহিউদ্দিন, ডা. মোঃ জাহিদ হোসেন, ডা. মোঃ তানজির উজ জামান ও ডা. মোঃ এমরান হোসাইন, কোষাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম, যুগ্ন কোষাধ্যক্ষ পদে ডা. মোহাম্মদ নাজমুল হাছান, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মোঃ নেছার উদ্দিন, দপ্তর সম্পাদক পদে ডা. এন. এম. মাসুদ রানা, প্রকাশনা সম্পাদক পদে ডা. মোঃ আহনাফ আল মুকিত, মহিলা ও কল্যাণ সম্পাদক পদে ডা. মোসাঃ সাহানা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. তামজিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা. মোঃ সামছুর রাহমান ও শিক্ষা সম্পাদক পদে ডা. মোঃ এখলাছুর রহমান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ডা. মোঃ রুবেল হোসেন সরকার ও ডা. মোঃ আসাদুজ্জামান খোকন, প্রচার সম্পাদক পদে ডা. ওমর ফারুক ও ডা. মোঃ ছাব্বির হোসাইন এবং কার্য নির্বাহী সদস্য পদে ডা. মোঃ ইমরান হোসেন, ডা. মোঃ ফাইজুল কবির, ডা. মোঃ মনিরুল ইসলাম, ডা. মোঃ মোবারক হোসেন, ডা. এস. এম. মোস্তফা কামাল, ডা. সোহেল আহমেদ, ডা. ফারুক আহমেদ, ডা. সৈয়দ আহমদ আলী, ডা. আহমাদুল্লাহ হিল গালিব, ডা. মোঃ আব্দুল বারী ও ডা. মোঃ রবিউল ইসলাম।

নির্বাচন চলাকালীন সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসন বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনারগন। আমরা প্রার্থীরা একে অপরের সুপরিচিত। আমরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকের উদ্দেশ্যে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)’ র উন্নয়ন।

সাধারণ সম্পাদক ড. মোঃ ফিরোজ কবির বলেন, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)’ র জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করার আছে। আমি কাজ গুলো কি ভাবে সম্পন্ন করা যায়, সকলকে নিয়ে এর উদ্যোগ নেব। নির্বাচন সুষ্ঠ হচ্ছে, কোন সমস্যা নাই। আমরা প্রার্থীরা একে অপরের পরিচিত। আগামী দিনগুলোর কথা চিন্তা করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।

একাধিক প্রার্থী বলেন, আজকে আমাদের মিলন মেলা। সকলের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)’ র উন্নয়নে কাজ করব। “বিপিএ” এর সকল সদস্যদের বিপদে-আপদে পাশে থাকব।

একাধিক ভোটার বলেন, যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই আমাদের কাছের মানুষ। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)’র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। বিপিএ’র সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোস্তফা জামান বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকলের পরামর্শে, সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা সবাই উচ্চশিক্ষিত। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বদরুল হাসান চৌধুরী ও ডাঃ শাহনাজ সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives