সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২

বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলম আর নেই; ঢাকা-নোয়াখালীতে মিলাদ ও দোয়া মাহফিল

‎ফরহাদ হোসেন / ২২৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬


বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলম (৭১) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
‎
‎দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকৌশলী হিসেবে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তার পেশাদারিত্ব ও মানবিক আচরণ সহকর্মীদের কাছে তাকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
‎
‎মরহুম শাহ আলমের স্থায়ী নিবাস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের জয়নাল ডাক্তারের বাড়ি। মৃত্যুর পর প্রথম জানাজার নামাজ ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির শাপলা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
‎
‎তার রুহের মাগফিরাত কামনায় ঢাকার শাহজাহানপুরে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন মসজিদেও মরহুমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে দেশ, জাতি ও মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
‎
‎মরহুমের বড় ছেলে সুজন দেশবাসী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তার পিতা শাহ আলমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives