বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে সোনালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দের শ্রদ্ধা ও জিয়ারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের মিরপুরে রেস্তোরাঁ কর্মচারীদের দাবি আদায়ে ৩ দফা সমঝোতা চুক্তি চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের মানববন্ধন হোটেল-রেস্তোরাঁ ও বেকারি খাতে ন্যূনতম মজুরি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আন্দোলনের হুশিয়ারি ​ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সংবাদ সম্মেলন ‘কাণ্ডারি হুঁশিয়ার’ গানের শতকণ্ঠে শতবর্ষ উদযাপন, সুকান্তের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি রাজশাহীতে চলতি মৌসুমে ৫৪৯ কোটি টাকার পাট বিক্রির সম্ভাবনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে সোনালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দের শ্রদ্ধা ও জিয়ারত

নিজস্ব প্রতিনিধি : / ৪৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে সোনালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দের শ্রদ্ধা ও জিয়ারত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের (রেজিঃ নং- বি-৬৬৪) পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

​৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে সোনালী ব্যাংক সিবিএ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শ্রমিক ও কর্মচারীদের অধিকার আদায়ে এবং দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives