শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত

মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : / ২৫৭ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬


মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত

​

শ্রমিকদের মর্যাদা, অধিকার এবং ন্যায্য হিস্যা নিশ্চিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর সম্মেলন ও সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের উপযুক্ত কর্মপরিবেশ, সঠিক মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রমিকের ন্যায্য পাওনা ও মর্যাদা রক্ষায় সরকার সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

​সম্মেলনে বক্তারা শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, শ্রমিকের ঘামে অর্জিত অর্থনৈতিক উন্নয়ন যেন কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। মালিক ও শ্রমিকের সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি প্রতিটি শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে বিলসসহ সংশ্লিষ্ট সব সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

​সম্মেলন ও সাধারণ সভায় বিলসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিক প্রতিনিধি এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতের জাতীয় উন্নয়ন ও শ্রমিক অধিকার রক্ষার কৌশল নির্ধারণে নানা দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives