রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

মেঘনায় মাদক বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ !

নিজস্ব সংবাদদাতা : / ১৭২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মেঘনায় মাদক বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ !

 

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক বিক্রির অভিযোগে শাহ আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন মেঘনা থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় কান্দা কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক আলী আক্কাসের আম বাগানের ভেতরে সন্দেহজনক অবস্থায় থাকা শাহ আলীকে আটক করা হয়। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির বাম পাশের কোঁচড় থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। আটক শাহ আলী উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের হযরত আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেঘনা থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives