যুক্তরাজ্যের নির্বাচনে বিজয়ী কাউন্সিলর রানা রহমানকে অভিনন্দন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কমিউনিটি নেতা ও প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সেক্রেটারি রানা রহমান কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পরিবেশ সংগঠক, প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর হবিগঞ্জের সমন্বয়কারী তোফাজ্জল সোহেল।
সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হবিগঞ্জের সন্তান রাজনীতিক রানা রহমান এর বিজয়কে ঐতিহাসিক সাফল্য অভিহিত করে বলেন, রানা রহমানের এ বিজয় প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের সক্ষমতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশীদের এ রাজনৈতিক অগ্রগতি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক, কমিউনিটি উন্নয়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
নির্বাচনে বিজয়ী হয়ে রানা রহমান ইতোমধ্যেই তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দিবেন, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন।
পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী রানা রহমান ইংল্যান্ডের সাউথ শিল্ডস শহরের বিকন এন্ড বেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত ৭ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা রানা রহমান নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহন করেন।#






