রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও গ্যাসের তীব্র ঘাটতি: ব্যাহত জনজীবন, সংকটে শিল্পখাত হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ডা. কামরুল হাসান তরফদারকে স্বপ্ন সোসাইটির সংবর্ধনা ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসফ’র শ্রদ্ধাঞ্জলি আগামীকাল ন্যাপ চেয়ারম্যান শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেএসপি চেয়ারম্যান মিজুর অভিনন্দন রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধনের ডাক

রাষ্ট্রপতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে যাচ্ছেন আজ

এসময় ডেস্ক ঃ / ৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধে যাচ্ছেন আজ।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানানো হয়।

জানা যায়, শনিবার সকালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

এরপর তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন।
এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। একইসঙ্গে বিউগলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives