শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত !
শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত !
শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের (ব্যাচ-০১) জন্য আয়োজিত ৩ দিনব্যাপী “অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও প্রশিক্ষক, শরীয়তপুর পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন। জানা গেছে, প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা আরও উন্নত করতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।







