শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইন্স্যুরেন্স খাতের অর্থ আত্মসাৎকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি গণতন্ত্রের আলোকবর্তিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া: জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের  বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী কম-কার্বন ভবনে গুরুত্ব পাবে নির্মাণসামগ্রীর কার্বন নিঃসরণ: আইইবির সেমিনারে বক্তারা বন্যার পানিতে ডুবে বাঘাইছড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা ! আউটসোর্সিং কর্মচারীদের ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে মানববন্ধনের ডাক ! প্রাতিষ্ঠানিক রাজনীতির ভরকেন্দ্র: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

​শিশু নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ / ২৪৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঢাকা, ১৫ মে, ২০২৬: দেশব্যাপী শিশুদের স্বাস্থ্য ঝুঁকি, মানসিক বিকাশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘শিশুর নিরাপদ জীবন: প্রেক্ষিতে বাংলাদেশ’ শিরোনামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
​সেমিনারে বক্তারা দেশে হামের প্রকোপে ইতিমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে বর্তমান প্রেক্ষাপটে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি, সামাজিক সুরক্ষা, মানসিক বিকাশ, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অসচেতনতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনেরা এতে অংশ নেন।
​কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের শিশু প্রতিনিধি আদ্রিয়া রায় এবং সাধারণ সম্পাদক রেজাউল কবির।
​শুভেচ্ছা বক্তব্যের পর মূল প্রবন্ধ পাঠ করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী।
​সেমিনারে আলোচনায় অংশ নেন:
​ড. মোশতাক হোসেন (উপদেষ্টা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ)
​কবি হাসান হাফিজ (সভাপতি, জাতীয় প্রেসক্লাব)
​ড. সামিনা লুৎফা
​অধ্যাপক ড. আবু সাইদ
​শিল্পী তামান্না রহমান
​প্রকৌশলী দেলোয়ার মজুমদার
​বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস প্রমুখ।
​আলোচনায় অংশ নিয়ে প্রত্যেকেই বর্তমান সময়ে শিশুদের সব ধরনের শারীরিক, মানসিক এবং সামাজিক নিরাপত্তার বিষয়ে জরুরি ভিত্তিতে আলোকপাত করেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives