রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি হয়েছিল, বাস্তবায়ন হয়নি—হিরাঝিল শ্রমিকদের প্রশ্ন ‘ন্যায্য অধিকার পাব কোথায়?’ সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান এলজিইডি’র বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদের সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার ! রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক শরতের কেংড়াছড়ি: মাঠপর্যায়ের কাজের ফাঁকে শুভ্র কাশের মেলা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ ২০২৬’-এ বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য দেশীয় গণমাধ্যমে এআই: সম্ভাবনার দ্বারে দাঁড়িয়ে তথ্য যাচাইয়ের নতুন চ্যালেঞ্জ

সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান এলজিইডি’র

​আজাদুর রহমান বশির / ৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সৌর বিদ্যুতের সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধ এবং দেশের সার্বিক উন্নয়ন কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর ২০২৬ তারিখে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলী ও কর্মকর্তারা সভায় অংশ নেন।

​সভায় সৌর বিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণ, রাস্তা নির্মাণ কাজে প্রচলিত ইটের বিকল্প হিসেবে ইউনিব্লক ব্যবহারের সম্ভাবনা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং প্রকৌশলীদের ক্যাডারভুক্ত করার বিষয় নিয়েও আলোচনা হয়।

​প্রকৌশলীদের উদ্দেশে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অত্যন্ত গোছালোভাবে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত রাস্তাঘাট ও কালভার্ট-ব্রিজের সফল কাজগুলো গণমাধ্যমের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। একই সাথে যার যার অবস্থান থেকে নীতি ও নৈতিকতার জায়গা বজায় রেখে দেশ ও দশের কল্যাণে অত্যন্ত মনোযোগ ও সততার সাথে এসব প্রকল্প সম্পন্ন করার তাগিদ দেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার দূরদর্শী লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দলীয় ও প্রাতিষ্ঠানিক সংকীর্ণতা পেরিয়ে এক হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান দেশের এই জনকল্যাণমূলক কার্যক্রমগুলোকে আরও প্রগতিশীল ও গতিশীল করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভার সভাপতি ও প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন তৃণমূল পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে সভাটি সফলভাবে সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives