মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি মেসি-ইয়ামালের আইকনিক ছবি নিয়ে আসছে বিশেষ কার্ড চাঁদপুরে প্রলোভন দেখিয়ে ৩ প্রবাসীকে সৌদি পাঠিয়ে ১৫ লাখ টাকা আত্মসাত, ২ দালালের বিরুদ্ধে অভিযোগ। গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমন্বিত কর্মপরিকল্পনার দাবি বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ ঐক্যজোটের উদ্যোগে সংবাদ সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: আবদুস সালাম দ্বিতীয় বিপ্লব বনাম বহুত্ববাদের অবসান: চতুর্থ সংশোধনীর দ্বান্দ্বিক বাস্তবতা সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম

বিশ্বজিৎ মন্ডল,ঢাকা : / ৩৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম

 

সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ঠিকাদারদের মাধ্যমে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে সরাসরি প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।​সম্প্রতি বাংলাদেশ সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রী মোঃ সালাউদ্দিনের নিকট এই সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব পেশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক নুর। প্রস্তাবে সংবিধানের অনুচ্ছেদ ১৫, ২০ এবং ২৯ সংশোধনের মাধ্যমে আউটসোর্সিং প্রথা বাতিল করে প্রজাতন্ত্রের কর্মে সরাসরি নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া, চলতি অর্থ বছরের বাজেট থেকে ভূতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবিও জানানো হয়েছে। ​এই বিষয়ে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান আনিস তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: “আজ দেশের লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারী চরম বৈষম্যের শিকার। কোনো কারণ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হচ্ছে এবং টেন্ডার জটিলতার অযুহাতে মাসের পর মাস বেতন বন্ধ রাখা হয়েছে। আমরা সরকারের প্রধানের নিকট আকুল আবেদন জানাচ্ছি—সংবিধান সংশোধনের মাধ্যমে সকল আউটসোর্সিং কর্মচারীদের এই মানবিক বৈষম্য দূর করা হোক, ঠিকাদার প্রথা বিলুপ্ত করা হোক এবং চাকরির শতভাগ নিশ্চয়তা প্রদান করা হোক।” ​তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এইভাবে অনিয়ম ও দুর্নীতি চলতে থাকে এবং সরকার লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ে দ্রুত দৃশ্যমান ভূমিকা পালন না করে, তবে কর্মচারীরা নিজেদের অধিকার রক্ষায় অতিদ্রুত রাজপথে নামতে বাধ্য হবে।” ​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, লাখো শ্রমিকের পেটে লাথি মেরে আউটসোর্সিংয়ের নামে মানবসম্পদ শোষণ আর চলতে দেওয়া যায় না। অবিলম্বে তাদের দাবি মানা না হলে সারা দেশে একযোগে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives